শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

ঢাকায় করোনায় মৃতের লাশ গৌরনদীতে দাফন

আপডেট: June 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঢাকায় করোনায় মৃতের লাশ গৌরনদীতে দাফন

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা গ্রীনলাইফ হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যুবরন করেছেন। শনিবার দুপুরে নিহতের লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসলে স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজাস্থলে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সৈয়দ আলী সরদারের পুত্র ও ঢাকার গ্রীনলাইফ হাসপাতালের গাড়ী চালক মনিরুজ্জামান সরদার ঢাকায় বসে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে তিনি গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে সে মৃত্যুবরন করে। শনিবার দুপুরে লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের সার্বিক সহযোগিতায় সরকারী স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন স্বেচ্ছাসেবক রানা সরদার।
এছাড়াও দাফন কাজে গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক শাহাবুদ্দিন শিকদার, মুসা হাওলাদার, বায়েজিদ সরদার, মোয়াজ্জেম ফকির, জোবায়ের সিকদার, ফারুক হোসেন, পলাশ হাওলাদার ও বেলাল আকন অংশগ্রহন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network