শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়াল, মৃত্যু ২০

আপডেট: June 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ১১৭ জনে। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২০ জন, সুস্থ হয়েছেন ৩৩৮ জন।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৯ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ৭৭ জন। এছাড়া কালিয়াকৈর ও কালীগঞ্জে ১১ জন করে, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুরে ১৪ জন।

গাজীপুরে মোট আক্রান্ত দুই হাজার ১১৭ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন।গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বৃহস্পতিবারর পর্যন্ত ১৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ হয়েছে দুই হাজার ১১৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network