শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

শাহান আরা আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করেন  মুলাদী উপজেলা অাওয়ামীলীগ। 

আপডেট: June 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

রেজা হাওলাদার।।   মুলাদী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে ও ইউনিয়ন
আওয়ামীলীগ এর সহযোগীতায় দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী
-আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহধর্মিনী ও বরিশাল সিটি কর্পোরেশন
এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বরিশাল জেলা আওয়ামী’লীগ এর
সহ সভাপতি, বীর মুক্তিযোদ্বা, শহীদ জননী শাহান আরা আব্দুল্লাহ’র রুহের
মাগফিরাত কামনায় ০৭টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার সকল মসজিদে বাদ জুম্মায়
করোনার কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে দোয়া মোনাজাত তবারক বিতরন
অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই জুন শুক্রবার বাদ জুমায় মুলাদী উপজেলার জামে
মসজিদ সহ প্রায় ৪৫০ টি জুমা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুলাদী উপজেলা
আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান
খান মিঠু’র নেতৃত্রে মুলাদী পৌরসভা সহ উপজেলা ৭টি ইউনিয়নের সকল ওয়ার্ডের
জুমা মুসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে
শাহান আরা আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় করে দোয়া মোনাজাত করেছেন
ইমাম সাহেব সহ সকল মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিগন এবং দক্ষিণ বাংলার
সিংহপুরুষ ও দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল
হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র সেরনিয়াবাত
সাদিক আব্দুল্লাহ সহ পরিবাররের সকলের সুস্থতা কামনা করেন। দোয়া অনুষ্ঠানে
মুলাদী উপজেলা জামে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, উপজেলা কৃষকলীগ সভাপতি আঃ রব
মুন্সী, উপজেলা আওয়ামীলীগ রেজাউল করিম , যুবলীগ নেতা মনিরুল ইসলাম খান
টিপু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, বাটামারা ইউনিয়নের
আওয়ামীলীগ নেতা বাদল ভুইয়া, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার
খোকন, সাংবাদিক রেজা হাওলাদার সহ সকল ধর্মপ্রাণ মুসল্লি গন। মুলাদী সদর
ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কামরুল আহসান বলেন আমি
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এর দিক নির্দেশনায়
আমার ইউনিয়নের সকল ওয়ার্ডের জুমা মসজিদে দোয়া মুনাজাত পরিচালনা করেছি।

ক্যাপশনঃ মুলাদী উপজেলা আওয়ামী’লীগ এর উদ্যোগে শাহান আরা আব্দুল্লাহ’র
রুহের মাগফিরাত কামনায় বাদ জুমায় মসজিদে দোয়া মোনাজাতে চেয়ারম্যান মিঠু
খান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network