শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ২০টি মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় সোমবার ২০টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলারা বাজার ও বাটাজোর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা। অভিযানকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের ২০টি মামলায় মোট ২০ জন পথচারী, ক্রেতা, বিক্রেতা ও মোটরসাইকেল আরোহীকে মোট ৬০০০ টাকা জরিমানা আাদয় করা হয়। সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপনসহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান আরো কঠোর ভাবে পরিচালনা অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network