শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গৌরনদীতে একদিনে ১৫ করোনা রোগী শনাক্ত

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে ব্যাপক করেনা পজেটিভ রোগের বিস্তার ঘটেছে। গত ২৪ ঘন্টায় ১৫জন করেনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গৌরনদীতে রোগীর সংখ্যা দাড়াল ৪৬। দ্রুত রেড জোন ঘোষনা করার জন্য সুপারিশ করেছে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, গত ২৪ ঘন্টায় গৌরনদীতে ১৫ জন করেনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। মার্চ থেকে ৩১ মে পর্যন্ত গৌরনদীতে করেনা শনাক্ত হয় ১৩ জনের। ১ মে থেকে ১৩ জুন করেনা শনাক্ত হয় ১৮ জনের। ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত করোনায় নুতন করে আক্রান্ত ১৫ জন। এ নিয়ে গৌরনদী কারেনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬।
২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে গৌরনদীর জনতা, ইসলামি ও ব্রাংক ব্যাংক টরকী শাখার তিন কর্মকর্তা, মেদাকুল শাখার এক ব্রাংক কর্মর্তা, একজন স্বাস্থ্য কর্মী, গৌরনদী হাইওয়ে থানার পুলিশ সদ্যস ও গৌরনদী উপজেলার বিল্লগ্রাম, চরগাধাতলী, শাওড়া গ্রামে একই পরিবারে ৪জন, ধামুরা গ্রামের ব্যক্তিরা। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ বলেন, ইতিপূর্বে গৌরনদীকে ইয়োলো জোন ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার রেড জোন ঘোষনা করার জন্য বরিশাল সিভিল সার্জন ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে সুপারিশ করা হয়েছে। জনসংখ্যার শতকরা ১০ ভাগ রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষনা করা হয়। গৌরনদীর জনসংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৩৬ জন। করেনা পজেটিভ রোগী ৪৬ জন।১৭ জুন থেকে ১৯জুন নমুনা সংগ্রহ থেকে ২৪ ঘন্টায় শনাক্ত ১৫। রেড জোন ঘোষনা প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, রেড জোন ঘোষনা করার বিষয়টি কার্যকর করবেন বরিশাল জেলা প্রশাসক। জেলা প্রশাসন যথা সময়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবেন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network