শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

করোনায় দেশের বাইরে মারা গেছেন ১২শ’ বাংলাদেশি

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনার থাবায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন ১২ শতাধিক বাংলাদেশি প্রবাসী।আজ বুধবার (২৪ জুন) পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে অন্তত ১ হাজার ২৩৮ জন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে সৌদি প্রবাসীদের। আজ বুধবার পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৪১৫ জন বাংলাদেশির।

এদিকে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩০৬ বাংলাদেশি। আর যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ২৭২ জন।

এর বাইরে সংযুক্ত আরব আমিরাতে ১০৪, কুয়েতে ৪৫, ওমানে ২০ জন, কাতারে ১৮, ইতালিতে ১৪, কানাডায় ৯ জন, বাহরাইনে ৯ জন, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫, লিবিয়ায় ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network