শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেট: June 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ১০টি মামলায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪ হাজার ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বন্দর, পিঙ্গলাকাঠী বাজার, নলচিড়া বাজার ও সরিকল বাজার এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৭ পথচারী ও তিনটি দোকানে ৪হাজার ১শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বাজারে আগত জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন ও গৌরনদী থানার পুলিশ সহযোগিতা করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network