খুলনায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে জিলা স্কুলের এক শিক্ষকসহ চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মহানগরীর খালিশপুর এলাকার এক স্কুল শিক্ষক জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ১২টার দিকে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। জ্বর, কাশি নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন মহানগরীর বাগরামার এক বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।এছাড়া, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়েরমহল এলাকার...
খুলনায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে জিলা স্কুলের এক শিক্ষকসহ চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, মহানগরীর খালিশপুর এলাকার এক স্কুল শিক্ষক জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ১২টার দিকে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
জ্বর, কাশি নিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন মহানগরীর বাগরামার এক বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।এছাড়া, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়েরমহল এলাকার এক বাসিন্দা মঙ্গলবার রাত ৮টার দিকে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।