স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট: June 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কাশেমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফিরোজা খাতুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালা নয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুরুজ মিয়ার স্ত্রী।
 
শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি আকবর আলী খান জানান, বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সুরুজ মিয়া তার স্ত্রীকে ঘরে থাকা পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় সুরুজকে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network