গাজীপুরে ৩৪০ বস্তা সরকারি গম জব্ধ, আটক ২

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর বাইপাস মোড় থেকে সরকারি কাবিখার ৩৪০ (১৭ টন) বস্তা গম জব্ধ করেছেন র‌্যাব ১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হচ্ছেন– বাসন থানার ভাওয়াল কলেজসংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) ও টাঙ্গাইল ভূয়াপুরের চরকয়ড়া গ্রামের আ. রহিমের ছেলে হাফিজুর রহমান (১৮)।র‌্যাব ১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় র্যা বের নিয়মিত চেকপোস্ট চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির গম কালীগঞ্জ খাদ্যগুদাম থেকে একটি ট্রাকযোগে কালোবাজারে বিক্রির জন্য টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করেছে অসাধু ও কালোবাজারিরা।

এমন খবরের ভিত্তিতে র্যা ব-১ মহানগরীর নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রাকভর্তি ৩৪০ বস্তা সরকারি গম জব্ধ করা হয়। এর মূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার টাকা।আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কাজের বিনিময় খাদ্য কর্মসূচির সরকারি খাদ্যগুদামের গম কালোবাজারে কেনাবেচা ও মজুদ করার উদ্দেশ্যে ৩৪০ বস্তা গম টাঙ্গাইল নিয়ে যাচ্ছিল। তারা ট্রাকে করে দীর্ঘদিন ধরে সরকারি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির জন্য গম কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মজুদ করে পরে তা বেশি দামে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network