শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

আমতলীতে মৎস্য আহরনে বিরত থাকা ৩৪১ জন জেলে পেল ভিজিএফ’র চাল

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মৎস্য আহরনে বিরত থাকা বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের ৩৪১ জন জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মৎস্য আহরনে বিরত থাকা ৩৪১ জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জগদিস চন্দ্র বসু, সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মৎস্য আহরনে বিরত থাকা সদর ইউনিয়নের ৩৪১জন জেলের মাঝে জনপ্রতি ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network