শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দেশে করোনায় একদিনে ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৩, মোট প্রাণহানি ২৪৫৭

আপডেট: July 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৪৫৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন।
বুধবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৭৯টি ল‌্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট এক লাখ ৫ হাজার ২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ।
 
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network