শিরোনাম
পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন

আপডেট: July 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা রোপনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে নির্বাহী অফিসার মনিরা পারভীনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও অন্যান্য অতিথিরা একটি বৃক্ষরোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান খান বাদল, মোঃ শহিদুল ইসলাম মৃধা ও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে অধিক পরিমাণে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network