শিরোনাম
বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই

গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট: July 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

মৃতরা হলো- নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। তাদের পরিবার পূর্ব মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এক ব্যক্তি ডোবার পানিতে ওই চার শিশুর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার গণমাধ্যমকে বলেন, চার শিশু খেলতে গিয়ে গভীর ডোবায় ডুবে মারা যায়। লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network