শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

তিন বছর পর হারানো মাকে ফিরে পেলেন মেহেদী

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: তিন বছর পর হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল একমাত্র ছেলে মেহেদী হাসান (১৮)। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী বাজারের এক ব্যবসায়ীর মাধ্যমে ছেলে ও ভাই খুঁজে পায় মানসিক ভারসাম্যহীন মেরিনা বেগমকে (৪৮)। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে ছেলে। রাত ৯টার দিকে ওই নারীকে শরণখোলা প্রেস ক্লাবে নিয়ে এলে সব তথ্য-প্রমাণের ভিত্তিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ছেলের কাছে থাকা মায়ের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার গগন গ্রামে মেরিনা বেগমের বাড়ি। স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। ১৯৭২ সালের ২ জুলাই তাঁর জন্ম।

ছেলে মেহেদী হাসান বলেন, দিনমজুর বাবা মারা যান প্রায় সাড়ে তিন বছর আগে। এর পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাদের তিন ভাই-বোনকে রেখে হঠাৎ একদিন মা নিখোঁজ হন। বরিশাল, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় খুঁজেছি। কিন্তু কোথাও পাওয়া যায়নি। ছয় মাস আগে আমাদের এলাকার পরিচিত এক ব্যবসায়ী শরণখোলায় এসে মায়ের মতো একজনকে দেখেছেন বলে জানান। খবর পেয়ে ওই সময়ও এসেছিলাম; কিন্তু মাকে পাইনি। তখন তাফালবাড়ী বাজারের বাদল হাওলাদার নামের এক জুতার দোকানদারকে আমার মোবাইল নম্বর ও মায়ের ছবি দিয়ে বলে গিয়েছিলাম সন্ধান পেলে জানাতে। তিনি মাকে দেখে আটকে রেখে আমাদের খবর দেন। পরে মামা মিন্টু ব্যাপারীকে নিয়ে মায়ের কাছে আসি। ওই ব্যবসায়ীর কারণে আজ আমার মাকে ফিরে পেয়েছি।

সন্ধানদাতা তাফালবাড়ী বাজারের জুতার ব্যবসায়ী মো. বাদল হাওলাদার বলেন, প্রায় তিন বছর ধরে ওই নারীকে তাফালবাড়ী বাজারে ঘোরাফেরা করতে দেখি। মানসিক ভারসাম্যহীন হলেও কখনো উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখিনি তাকে। প্রায় আমার দোকানের সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকত। দু-এক টাকা দিলে চলে যেত। ছেলের কাছে তার মাকে ফিরিয়ে দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।

মেরিনা বেগমের ভাই মো. মিন্টু ব্যাপারী হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে খুবই আনন্দিত। তিনি শরণখোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network