সাহেবপুরের হারুন মাস্টরের ২য় তম মৃত্যু বার্ষিকী আজ
রিপোর্ট অলিউল্লাহ: আজ সোমবার (২৭ জুলাই) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের কৃতি সন্তান সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়ার মাদ্রাসার শিক্ষক মরহুম হারুন মাস্টরের ২য় মৃত্যু বার্ষিকী।তিনি সাহেবপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২৮ বছর সততা ও নিষ্ঠার সাথে সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়ার মাদ্রাসায় দায়িত্ব পালন করেন। তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ২০১৮ সালের এই দিনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মরহুমের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে মরহুমে রুহের মাগফেরাত কামনা করে দোয়া আয়োজন করা হয়।