২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

লালমোহনে নবজাতকের নামকরণ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ শিশু অসুস্থ

আপডেট: আগস্ট ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় নবজাতকের নামকরণ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ শিশু অসুস্থ হয়ে পড়েছে।সোমবার রাতে উপজেলার ফুলবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুরা হলো- নিশাত, ইসমাইল, জিনিয়া, নুহা জিহাদ, ইমন, নাফিজ, আদন ও রাব্বি।জানা গেছে, ফুলবাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলী শিকদার বাড়ির সবুজের ঘরে ৫ দিন আগে এক নবজাতকের জন্ম হয়। গ্রাম্যরীতি অনুযায়ী সোমবার ওই নবজাতকের নাম রাখাসহ ছয় দিন পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবুজের শাশুড়ি আক্তারা বেগম নানি হওয়ার আনন্দে মিষ্টি নিয়ে আসেন। ওই মিষ্টি খেয়ে বাড়ির ১০ শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান জানান, শিশুদের বাসি ও পচা মিষ্টি খাওয়ানো হয়েছে। যার কারণে তাদের ফুড পয়জনিং হয়েছে। শিশুরা পাতলা পায়খানা ও জ্বরে ভুগছে। তাদের কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআইসহ ফোরস পাঠিয়েছি। কোন দোকান এ মিষ্টি বিক্রি করল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network