২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

অভয়নগরে জমি লিখে না দেয়ায় সন্তানের হাতে মা-বাবা জখম

আপডেট: আগস্ট ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: যশোরের অভয়নগরে ছেলে আল-আমিনের (২৪) নামে জমি লিখে না দেয়ায় মা-বাবাকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের সুপারিপট্টি এলাকায়। আহত মা মাসুমা বেগম ও বাবা জালাল মুন্সি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আহত জালাল মুন্সি জানান, তিনি নওয়াপাড়া বাজারে ভাঙাড়ি ব্যবসা করে বুইকরা গ্রামের ঠাকুরপাড়ায় পাঁচ শতক জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমি ছেলে আল-আমিনের নামে লিখে দেয়ার জন্য বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে। উক্ত জমি লিখে না দেয়ায় ইতোপূর্বে কয়েক দফা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে আল-আমিন। যার লিখিত অভিযোগ অভয়নগর থানায় রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন সোমবার বিকালে পুনরায় জমি লিখে নেয়ার জন্য আল-আমিন তাকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নিয়ে যায়। জমি লিখে দিতে না চাইলে সে রাস্তার ওপর ফেলে তাকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তার মা এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করে হাত ভেঙে দেয়।

তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আল-আমিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, থানায় এখনও লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network