১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

লেবাননে আটকেপড়া ৭১ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট: আগস্ট ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে দেশে ফিরেছেন আটকেপড়া ৭১ বাংলদেশি।বুধবার সকালে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গত ৪ আগস্ট বৈরুতে বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ১৭১ জন নিহত হন।আহতদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি রয়েছেন।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর একটি বিমান। ত্রাণ সহায়তা শেষে ফিরতি পথে ওই বিমানযোগে দেশে ফিরেছেন সেখানে অনেক দিন ধরে আটকেপড়া ৭১ বাংলাদেশি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network