জাতীয় শোক দিবস উপলক্ষে আমতলীতে বৃক্ষরোপণ

আপডেট: August 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এ সময় বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নূরুল ইসলাম মিয়া, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, বিভিন্ন সরকারী দপ্তর প্রধানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া আজ একযোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network