শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

লাশ নিয়ে বাড়ি যাবার পথে লাশ হলো একই পরিবারের ৬ জন

আপডেট: September 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নাজমুল হক মুন্না ।। শিশু সন্তানের লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো একই পরিবারের ছয় জন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে।
লাশবাহী অ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান ও এমএম পরিবহন কোম্পানির একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠি ফিরছিলেন।

তথ্য নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘এ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। এ্যাম্বুলেন্সটিতে মৃতদেহসহ মোট ৭ জন ছিলেন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার্ড ভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ড ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই এ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে।

অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network