ধর্ষণের প্রতিবাদে বরিশালে সমাবেশ

আপডেট: October 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের বরিশাল শাখার উদ্যোগে আজ  রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান এবং জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network