শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

পুলিশের ওপর হামলাসহ ১০ মামলার আসামি মিরাজ গ্রেফতার

আপডেট: October 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলার লালমোহন ‍উপজেলায় ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাসহ ১০ মামলার প্রধান আসামি মো. মিরাজকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।রোববার সন্ধ্যায় উপজেলার দালাল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরাজ লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতবরের ছেলে এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই।

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদক ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ১০টি ইয়াবা, চুরির মামলা রয়েছে। এর আগেও ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় মিরাজ।

গত ২৩ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ১০নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হোসেন (২৬) নামে এক গোয়েন্দা পুলিশ সদস্য।
ওই সময় মিরাজকে মাদকসহ আটক করলে তার সহযোগী মাসুম ডিবির কাওসারের মাথায় ইট দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়াসহ ব্যাপক মারধর করে মিরাজকে ছিনিয়ে নেয়।কাওসার এখনও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই সময় মিরাজসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। মিরাজ পলাতক থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network