শিরোনাম
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বানারীপাড়ায় প্রেমিকাকে ‘বিয়ের প্রলোভন’ দিয়ে ধর্ষণ!

আপডেট: November 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের বানারীপাড়ায় ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সিরাজ খানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বুধবার সকালে ভূক্তভোগী (১৯) বাদী হয়ে সিরাজ খানকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত সিরাজকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪-৫ মাস পূর্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের ওই তরুণীর সঙ্গে বাইশারী গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে সিরাজ খানের ফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে সিরাজ খান প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে বাগানে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণী চিৎকার দেওয়ায় তার মা এগিয়ে এলে সিরাজ দৌঁড়ে পালিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network