শিরোনাম
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে ভূরিভোজ বাইডেনের বিজয়ের খবরে

আপডেট: November 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় নিশ্চিত হওয়ার খবরে বরিশালের গৌরনদীতে ভূরিভোজ হয়েছে।বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ দেড় শতাধিক সুধীজন অংশ নেন। সমিতির সভাপতি আবুল কালাম সরদার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক, তিনি বিশ্বের শান্তি বিনষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গাহাঙ্গামার সৃষ্টি করেছেন। তাকে বিদায় করা উচিত।

‘আমেরিকার ভোটাররাও তাই করেছে। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমরা মনের আনন্দে এই ভূরিভোজের আয়োজন করেছি।’

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, মার্কেটের ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে এই ভূরিভোজের আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ের খবরে ব্যবসায়ীরা উৎসব ও ভোজের আয়োজন করেছে। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। একই কথা জানান সুপার মার্কেটের ব্যবসায়ী এসএম মোশারফ, ডা. মনীষ বিশ্বাস, নুরু সরদার, বিপ্লব সরকার, সুকণ্ঠ দাসসহ অনেকেই। গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন,  ট্রাম্প হেরে যাওয়ার খুশিতে ব্যবসায়ীরা ভূরিভোজ করেছেন; এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network