শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

খয়রাবাদে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রহমান খন্দকারের দাফন সম্পন্ন

আপডেট: November 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ নিবাসী বীর মুক্তিযোদ্ধা রহমান খন্দকার গতকাল ১৪ই নভেম্বর শনিবার দুপুর দুইটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ,,, রাজিউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রী, নাতী নাতিনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রহী রেখে গেছেন। তার জানাজা নামাজ অদ্য ১৫ ই নভেম্বর রবিবার সকাল ১০ টায় পরিবারিক কবরস্থানে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড তরিকুল ইসলাম উজ্জ্বলের উপস্থিতিতে থানা অফিসার তদন্ত নকিব আকরামের নেতৃত্ব একদল পুলিশ সদস্য গার্ড অফ অনার প্রদর্শন পূর্বক রাস্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, গারুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম মোল্লা বাচ্চু, সাংবাদিক জাহিদুল ইসলাম, ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম সিকদার সহ থানা পুলিশ সদস্যরা ও এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তি ও মুসুল্লিরা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network