শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

রাজধানীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৫

আপডেট: November 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরার দক্ষিণখান, তুরাগ ও উত্তরা পূর্ব থানায় এলাকায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন- সাদেক আলী, মো. ইয়াকুব, শাকিলা ইসলাম, মো. ওবায়দুল এবং মো. শাহজাহান।

গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকবই ও এক কোটি দুই লাখ ৬৮ হাজার টাকার একাধিক চেক, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৩০টি ভুয়া নিয়োগপত্র, পাসপোর্ট, জাল সীলমোহর, ১২টি জমির দলিল ও ১৬৮ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত উদ্ধার করা হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, গ্রেফতার প্রতারকরা মূলত গ্রামের সহজ-সরল শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি দেয়ার প্রলোভন দিতো।

তিনি বলেন, এক সময় তাদের ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিয়ে প্রতারকরা হাতিয়ে নিতো মোটা অংকের টাকা ও জমির দলিল। প্রতারণার পর এরা পালিয়ে যেত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network