শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

আপডেট: August 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: যশোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১৬.৬২ গ্রাম ওজনের সোনার একটি বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১২ই আগস্ট) ভোরে যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে আটক যুবকের শরীর তল্লাশি করে ১১৬.৬২ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। এছাড়া জব্দ করা হয় একটি বাটন মোবাইল ফোন ও ১৭০ টাকা জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে সোনার বারটি বহন করছিলেন।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে। জব্দৃকত স্বর্ণের বার জমা করা হয়েছে যশোর ট্রেজারি অফিসে। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সাইফুল আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network