শিরোনাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

উজিরপুর পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী চূড়ান্ত গিয়াস উদ্দিন বেপরীর ব্যাপক শো-ডাউন

আপডেট: November 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী । । আসন্ন পৌর সভার প্রথম দফার নির্বাচনে বরিশালের উজিরপুর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে উজিরপুর উপজেলা ও বরিশাল জেলা আওয়ামীলীগ যৌ সভায় উজিরপুর পৌর সভার বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর নাম এককভাবে প্রস্তাব করে কেন্দ্রে প্রেরন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় আগামি ২৮ ডিসেম্বর উজিরপুর পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। উজিরপুর পৌর সভার প্রার্থী নির্বাচন করতে শুক্রবার বিকেলে বরিশাল জেলা ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উজিরপুর পৌর সভার মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয় এবং ওই দিন দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে একক নাম হিসেবে কেন্দ্রে মোঃ গিয়াস উদ্দিনের নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে।

উজিরপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে মোঃ গিয়াস উদ্দিন বেপরীর একক নাম প্রস্তাব পাঠানোর কথা স্বীকার করে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল -২ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, উজিরপুর ও বরিশাল জেলা আওয়ামীলীগের সিদ্বান্ত মোতাবেক দলীয় স্বার্থ সংরক্ষন ও যোগ্য প্রার্থী বিচেনায় বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network