গৌরনদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আপডেট: December 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে তিনজন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও পাঁচজন দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহপিকলু, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক প্রবীর বিশ^াস ননী, ইউপি সচিব সৌরভ ভট্রাচার্জ। বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা পল রায়, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network