জানা যায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামের দিনমজুর জলিলের ছেলে হানিফা গত শুক্রবার তার মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যায়। একদিন পর উপজেলার গুলিশাখালী বাজারে হানিফাকে ঘোরাফেরা করতে দেখে ট্রাকের হেলপার মো. রাব্বি মিয়া মঠবাড়িয়া থানা পুলিশে খবর দেন। থানার এসআই শাহনাজ পারভীন শিশুটিকে উদ্ধার করে থানায় আনে।পরে শনিবার রাতে ওই শিশুর বাবা জলিলকে খুঁজে এনে তার হাতে তুলে দেন। এসআই শাহনাজ জানান, ওই শিশুর মা তাজেনুর বেগম স্বামীর সাথে অভিমান করে পুত্র হানিফাকে বাড়িতে রেখে কন্যাশিশু লামিয়াকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। মাকে খুঁজতে গিয়ে শিশু হানিফা হারিয়ে যায়।