যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেব: প্রধানমন্ত্রী

আপডেট: December 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: যুদ্ধ না চাইলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি হচ্ছে জানিয়ে বিশাল সমুদ্রসম্পদকে যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান।নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।১৯৯৬ সালে খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের যে ডকইয়ার্ড সেটাও, ড্রাই ডকইয়ার্ড, চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে, সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো– আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network