উপবৃত্তির টাকা তুলতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

আপডেট: January 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নবম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা।নিখোঁজ হওয়া ছাত্রীর নাম পঞ্চমী সরকার (১৪)। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে এবং স্থানীয় ধুন্দার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গত ২ জানুয়ারি সকালে নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাসা থেকে বের হয় ওই স্কুলছাত্রী। সেখান থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। আজ সোমবারেও তাকে না পাওয়ায় নন্দীগ্রাম থানায় (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা।

নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া বলেন, জিডির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মেয়েটির অবস্থান জানার চেষ্টা করছি। আশা করছি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network