রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ৫ শতাধিক ঘর

আপডেট: January 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই।বুধবার রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, অজ বৃহস্পতিবার রাত ৩টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হঠাৎ আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।টেকনাফ ফায়ার স্টেশনের অগ্নি  নির্বাপণ কর্মীদের প্রায় ২ ঘণ্টা চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এরই মধ্যে ক্যাম্পের পাঁচ শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network