শিরোনাম

স্ত্রীর মৃত্যুর শুনে মারা গেলেন স্বামী

আপডেট: January 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে পাশের ফার্মেসিতে যান স্বামী। এ সময় তার স্ত্রীর মৃত্যু হয়। মোবাইলে এ খবর শুনে মারা যান স্বামীও। পুত্রসন্তান জন্মের ৮ দিনের মাথায় মারা যান ওই দম্পতি।বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগমের (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকন (২৭) আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে বলে জানা গেছে।বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে ওই দম্পতির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। নিহতের পরিবার জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে আসেন। এ সময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ৮ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়।পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network