শিরোনাম

বানারীপাড়ায় সুভাষ, হিজলায় রুবেল আবারো নৌকার মাঝি

আপডেট: January 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল জেলার বানারীপাড়া ও মুলাদীরপৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পৌরসভা দুটিতে নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বানারীপাড়ায় বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাস চন্দ্র শীল এবং মুলাদিতে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুজ্জামান রুবেলকে।

বুধবার রাতে ঢাকায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের সভায় অ্যাডভোকটে সুভাষ চন্দ্র শীলকে বানারীপাড়া পৌরসভার এবং সফিকুজ্জামান রুবেলেকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। গতকাল সকালে উভয় প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network