কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: January 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।  রোববার দিবাগত রাত ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।সালাহউদ্দিন আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network