সড়ক দুর্ঘটনায় ছাত্র দলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান শামীম নিহত

আপডেট: January 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, চরফ্যাশনের মাদ্রাজের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শামীম গতকাল রাত ২ টায় ৩০ মি: সড়ক দূর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন।
নিহত মিজানুর রহমানের গ্রামের বাড়িতে পরিবারে চলছে শোকের মাতম। হাজার হাজার বন্ধুমহল শোকে বাকরদ্ধ হচ্ছে, শামীমের অকাল মৃত্যুতে। মটর সাইকেল দূর্ঘটনায় ঢাকায় মিজানুর রহমান শামীম আহত হলে পথচারী ও বন্ধুরা তাকে ঢাকায় মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে নিহত ছাত্র দল নেতা মিজানুর রহমান শামীমের লাশ দেখতে তাৎক্ষণিক ঢাকায় মেডিকেল কলেজে যান ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ভোলা -৪ ( চরফ্যাশন – মনপুরা) আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমসহ বর্তমান ও সাবেক কেন্দ্রীয় ও মহানগর নেতারা।মিজানুর রহমান শামীমের জানাজা তার গ্রামের বাড়ি চরফ্যাশনের মাদ্রাজে আগামীকাল শনিবার সকাল ১০ নিজ বাড়ির দরজায় সংলগ্ন মসজিদ মাঠে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ওই মসজিদ সংলগ্ন কবরস্হানে লাশ দাফন করা হবে।
তবে, নিহত মিজানুর রহমান শামীমের প্রথম জানাজা রাজধানী ঢাকার রুপনগর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network