আপডেট: January 22, 2021
রিপোর্ট অলিউল্লাহ: বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন মরহুম আব্দুর রশিদ শিকদারের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা মোঃ মশিউর রহমান সিকদার। আজ সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর যাবত তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত।
তাছাড়া সামাজিক কর্মকান্ডে তিনি গারুড়িয়া ইউনিয়নে সর্বজনের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তাছাড়া মাঠ পর্যায়ে গণমানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক অনেক বেশী। তাই তাকে মনোনয়ন দিলে গারুড়িয়া ইউনিয়নে নিরঙ্কুশভাবে নৌকাকে বিজয়ী করা সম্ভব।

