বাকেরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক সাইদুল নিহত

আপডেট: January 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইটবোঝাই পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন।

জানা যায়, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন।এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুইজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network