সাভারে সাবেক সেনা সদস্যের হাত বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট: January 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাভারের বিরুলিয়ায় হাত বাঁধা অবস্থায় ফজলুল হক (৫০) নামের এক সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ।রোববার (২৪ জানুয়ারি) বিরুলিয়ার কমলাপুর এলাকায় একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলুল হক মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রাহতপুর গ্রামের মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে। তিনি পপুলার ইনসুরেন্সের মালিকের দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া গত চার বছর আগে সেনা সদস্যের পদ থেকে অবসরে যান।

পুলিশ জানায়, শনিবার (২৩ জানুয়ারি) বিকালে ফজলুল হক মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য বের হয়। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। পরে রোববার সকালে বিরুলিয়ার ওই স্থান থেকে হাত বাঁধা ও মুখে কাপড় গুঁজানো অবস্থায় এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। সে সঙ্গে একটি হত্যা মামলা দায়েরও প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network