দেশের ৫২ শতাংশ মানুষ দেখে শুনে দেরিতে ভ্যাকসিন নিতে চান

আপডেট: January 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিনামূল্যে দেয়া হলে ৮৪ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী। আর ১৬ শতাংশ আগ্রহী না। কোভিড-১৯ টিকার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি প্রেক্ষিত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার এ গবেষণার ফলাফল প্রকাশ করে ইনস্টিটিউটটি। জরিপে অংশ নেন ৩ হাজার ৫৬০ জন।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৮৪ শতাংশ মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহী। তবে তারা এই মুহূর্তে ভ্যাকসিন নিতে চান না। আর ৩২ শতাংশ লোক এই মুহূর্তে ভ্যাকসিন নিতে আগ্রহী। আর বাকি ৫২ শতাংশ মানুষ এই মুহূর্তে নয়, দেখে শুনে দেরিতে ভ্যাকসিন নিতে চান।

অন্যদিকে, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এই মুহূর্তে সন্দেহ আছে ৫৫ শতাংশ মানুষের। আর পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে সন্দেহ আছে ৩৪ শতাংশ জনগণের। বিনামূল্যে দিলে নিম্নবিত্তরা ভ্যাকসিন নিতে চান। তবে উচ্চবিত্তদের মধ্যে টাকা দিয়ে ভ্যাকসিন নেয়ার আগ্রহ বেশি বলে গবেষণায় দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network