পাথরঘাটায় পুলিশের সাথে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ওসি-সাংবাদিকসহ আহত শতাধিক

আপডেট: January 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনার পাথরঘাটায় পৌর নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলাকে কেন্দ্র করে পুলিশ ও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ উভয়পক্ষের ১২ জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকালে তালতলা এলাকায় বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের নির্বাচনি প্রচারণায় হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই প্রার্থীর সমর্থকদের সঙ্গে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ প্রথমে লাঠিচার্জ শুরু করে পরে ফাঁকা গুলি করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।দু’পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিনসহ এসময় সাত পুলিশ সদস্য ও ৫ জন সাংবাদিক আহত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network