সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব: প্রধানমন্ত্রী

আপডেট: January 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে আগে নিলে বলবে আগে নিজেই নিলো, কাউকে দিলো না। সবাইকে দিয়ে নিই তারপর আমি নেব’।
প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, নার্ভাস লাগছে না তো? রুনু জানান, ভয় পাচ্ছেন না। এ সময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।
এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।
এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ভ্যাকসিন নেয়ার সময় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ভয় লাগছে না তো?
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিলো, কাউকে দিলো না। সবাইকে দিয়ে নেই তারপর আমি নেবো।
এর আগে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে।
তিনি বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network