বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণ

আপডেট: January 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বড় বোনকে বিয়ে করতে না পেরে ছোট বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাকিম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের।

অভিযুক্ত জাকিম মিয়া রুদ্রশ্রী গ্রামে সুরুজ আলীর ছেলে। ধর্ষণের শিকার শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে জাকিম মিয়ার পরিবার। এ কারণে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করতে পারছে না।

ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, আগে থেকেই তাদের বাড়িতে আসা-যাওয়া করতো জাকিম মিয়া। এ সুবাদে শিশুটির চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি হননি মেয়ের বাবা। প্রায় এক মাস আগে মেয়েকে অন্যত্র বিয়ে দেন শিশুটির চাচা। এরপর থেকেই তাদের দেখে নেবে বলে হুমকি দেয় জাকিম।

ঘটনার দিন রাতে বোরো জমিতে সেচ দিতে হাওরে যান ওই শিশুটির বাবা। খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরেই ঘুমিয়ে পড়ে শিশুটি। এরপর প্রতিবেশী জাকিমসহ আরো তিন-চারজন তাদের বসতঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে বাড়ির সামনে পতিত জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে জাকিম। এতে অচেতন হয়ে পড়ে শিশুটি।ভুক্তভোগী শিশুর বাবা বলেন, জাকিম আমার বড় ভাইয়ের মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে আমি এতে রাজি হইনি। এক মাস আগে আমার ভাতিজিকে অন্যত্রে বিয়ে দিয়েছি। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয় জাকিম। বাড়ির সামনের জমিতে অচেতন অবস্থায় আমার মেয়েকে পড়ে থাকতে দেখি। বাড়িতে আনার পর জ্ঞান ফিরলে সেখানে কীভাবে গেলে জানতে চাইলে ধর্ষণের ঘটনা বলে।তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে কাউকে কিছু না বলতে জাকিমের পরিবারের লোকজন আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network