চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম

আপডেট: January 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নতুন মেয়র পেলেন চট্টগ্রাম মহানগরের বাসিন্দারা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই যুগ্ম সাধারণ সম্পাদক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

বুধবার রাত দেড়টায় মোট ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৭৩৩টি কেন্দ্রের ফলাফলে এই হিসাব পাওয়া গেছে। বাকি দুটি কেন্দ্রের ফল স্থগিত করা হয়েছে। ফলে ৩ লাখ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে জয়ী হলেন রেজাউল করিম চৌধুরী।

নগরীর এম এ আজিজ স্টেয়িামের জিমনেশিয়াম হলে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফল প্রকাশ করা হয়।এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শুরুর পর সকালে ২ জন নিহত, বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network