মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: January 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর মিরপুর-২ এর সনি সিনেমা হলের সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে বলে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।
মিরপুর শাহ আলী থানার এসআই রফিক হাসান বলেন, সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network