শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

পিরোজপুরে খেলনা কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

আপডেট: February 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খেলনা কিনে দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার তুষখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম আলগী পাতাকাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, আলগী পাতাকাটা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে গত ১৮ ফেব্রুয়ারি সকালে খেলনা কিনে দেওয়ার কথা বলে একই এলাকার সাগর (১৮) পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাগর ও তার সহযোগী মাসুমকে আসামি করে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতার মাসুমকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network