দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

আপডেট: February 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।  শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), তার সহযোগী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফউল্লাহ তাহের যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে।দুর্ঘটনায় আহত অন্তত ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল। সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network