শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

কাউখালীতে ৫০ মণ জাটকা জব্দ করল কোস্টগার্ড

আপডেট: February 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে পাচারকালে ৫০ মণ জাটকা আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার গভীর রাতে কোস্টগার্ড গোপনে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বেকুটিয়া ফেরিঘাটে এ জাটকা আটক করে। আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার নিকট আটককৃত জাটকা হস্তান্তর কওে কোস্টগার্ড। আটককৃত জাটকার মূল্য ৮ লাখ টাকা বলে বিষয়টি কোস্টগার্ডের সদস্যরা নিশ্চিত করেন।

জানা গেছে , বৃহস্পতিবার গোপনে তথ্য পেয়ে কোস্টগার্ড এর টিমলিডার শের আলীর নেতৃত্বে রাত ২টার দিকে অভিযান চালিয়ে বেকুটিয়া ফেরিঘাটে মহিপুর কুয়াকাটা থেকে আসা সাক্ষীরা-খুলনাগামী মিমজাল (ঢাকা মেট্রো ব-১৫-০৯৯৬) একটি পরিবহন বাসে তল্লাশি চালায়। এ সময় ১৩টি কার্টুন ভর্তি ৫০ মণ জাটকা মাছ আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। আটককৃত জাটকা উপজেলার অর্ধশত এতিমখানা ও ৬ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। পরিবহন বাসটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

কোস্টগার্ডের টিমলিডার শের আলীর জানান, একই কৌশলে একই কায়দায় ১ মাস পূর্বে কোস্টগার্ড সড়ক পথে পাচারকালে জাটকা আটক করেছিল।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network